Header Ads

ad728
  • Breaking News

    How to resolve XAMPP opening problem - Error: Apache shutdown unexpectedly - teatune bangla tutorial


    বন্ধুরা আজ অত্যান্ত একটি গুরুত্ব পূর্ন সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি

     XAMPP ইনস্টল করার পর প্রায় যে সমস্যায় পরতে হয় তা হল Apache চালু করার সময় Error: Apache shutdown unexpectedly এই মেসেজটি দেখায় । আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই Apache চালু করা যায়
     প্রথমেই আপনি  XAMPP কন্ট্রোল প্যানেল স্টার্ট করুন।


    দেখুন আমি স্টার্ট বাটনে চাপ দিলে উপরের চিত্রের মতো দেখাচ্ছে

    প্রথমে Apache থেকে নিচের চিত্রের মতো config থেকে Apache (httpd.conf) এ ক্লিক করুন


    ফাইলটি আপনার নোটপ্যাডে ওপেন হবে । নোট প্যাডটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।




    এবার কিবোর্ড  থেকে Ctrl+F চেপে  80 লিখুন  এবং 80 খুজে বের করুন


    এখান থেকে Listen 80 কে Listen 8080 লিখে দিন।

    এবার কিবোর্ড  থেকে Ctrl+F চেপে  servername লিখুন  এবং servername খুজে বের করুন


    এখান থেকে localhost : 80 কে localhost 8080 লিখে দিয়ে সেভ করে নিন।



    এবার পুনরায় Apache থেকে নিচের চিত্রের মতো config থেকে Apache (httpd-ssl.conf) এ ক্লিক করুন


    ফাইলটি   আপনার নোটপ্যাডে ওপেন হবে । এখান   থেকে Ctrl+F চেপে  443 লিখুন  এবং 443 খুজে বের করুন



    এখান থেকে Listen 443 কে Listen 4433 লিখে দিন।

    পুনরায় একই ফাইলে Ctrl+F চেপে  VirtualHost লিখুন  এবং VirtualHost খুজে বের করুন

    এখান থেকে <VirtualHost _default_:443> কে <VirtualHost _default_:4433> লিখে ফাইলটি সেভ করে দিন।

    কাজ শেষ এখন XAMPP কন্ট্রোল প্যানেল ওপেন করে Apache চালু করুন দেখুন নিচে আমারটি চালু হয়েছে।

    আশা করি সবাই কাজটি সফলভাবে করতে পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ

    2 comments:

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728