Header Ads

ad728
  • Breaking News

    Php installation on windows Part 1- teatune


    কম্পিউটারে পিএইচপি ইনিস্টেলেশন

    পিএইচপি কোড চালনা করতে হলে প্রথমেই আপনাকে আপনার কম্পিউটারে পিএইচপি কোড উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।
    php tutorial
    PHP install bangla tutorial


    উইন্ডোজ পরিবেশে ম্যানুয়ালী সবকিছু সেটআপ শিখতে গিয়ে যেসকল নবীন ডেভেলপাররা হোচট খেয়েছেন তাদের জন্য আনন্দের খবর হচ্ছে কোন রকম ঝামেলা ছাড়াই উইন্ডোজ পরিবেশে ওয়েব ডেভেলপ করার পরিবেশ তৈরি করা সম্ভব। এর জন্য খুব জনপ্রিয় দু,টি প্যাকেজ (XAMPP, WAMP) আছে যাতে Apache, PHP, MySQL সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় টুলে একত্রে কনয়ফগার করে দেওয়া আছে। এদের যেকোন একটি সংগ্রহ করে সাধারন যেকোন সফটওয়ার এর মতো সেটআপ করে নিলেই ওয়েব ডেভেলপ করার প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়ে যাবে। আপনার আলাদা আলাদা ও কনফিগার করতে পারবেন তবে নতুন মহুর্তে XAMPP, বা WAMP নিয়েই কাজ করাই আপনাদের জন্য ভাল হবে। পরবর্তিতে Advance হলে নিজেরাই আলাদাভাবে ইনিস্টল করতে পারবেন। তাছাড়া টি টিউনে আমরা পরবর্তী পোস্টে আলাদা কনফিগার করা দেখিয়ে দিব।

    XAMPP সার্ভার ইনিস্টলেশন।

    XAMPP, WAMP নামের এই প্যাক গুলো হতে অধিক জনপ্রিয় XAMPP কে আমরা বেছে নিচ্ছি। প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়ারটি  ও অন্যান্য ডকুমেন্ট ডাউনলোড করে নিন।


    জুমলা বা ওয়ার্ডপ্রেস বা পিএইচপি মাইএসকিউএল জাতীয় যাই কাজ করতে যান না কেন আপনার মেশিনে ওযেব সার্ভার যেমন এপাচি (Apache) একটি ডাটাবেজ (MySQL) একটি স্ক্রিপ্টিং ল্যাংঙ্গুয়েজ যেমন পিএইচপি (PHP) থাকা চাই। এগুলো আলাদা আলাদা ভাবে ইনস্টল করা যেমন সময় সাধ্য এবং ওয়েব সার্ভারের সাথে ডাটাবেজ ও স্কিপ্টিং এর সমন্বয় সাধন ও কষ্টের বিষয়।

    আপনি যে কোন ডায়নামিক সাইট তৈরির পূর্বশর্তই হচ্ছে এ বিষয়গুলো সম্পর্কে ভালো ধারনা রাখা। ডায়নামিক সাইট তৈরির জন্য আপনার কম্পিউটারের মধ্যে একটি ভার্চুয়ার সাভার করা প্রয়োজন তাহলেই আপনি পূর্নাঙ্গ ওয়েবসাইট তৈরির স্বাদ পাবেন। XAMPP হচ্ছে এমনই একটি সফটওয়ার প্যাকেজ যা উইন্ডোজে চলে। এই একটি প্যাকেজে আপনি পেয়ে যাবেন Apache, MySQL, PHP, Perl, FileZilla FTP Server, PhpMy Admin, Open SSL, Freetype, Weblizer, Mod perl, Etceeleraror, Merypt, SQLite, Mercury Mail Transport Sestem, PPDFClass প্রভৃতি।

    প্রথমে ডাউনলোডকৃত  XAMPP সার্ভার .exe ফাইলে ডাবল ক্লিক করুন।



    Next ক্লিক করে এগিয়ে যান




    এখানে কি কি ইনিস্টল হবে তা শো করছে , Next ক্লিক করে এগিয়ে যান


    সি ড্রাইভ সিলেক্ট করে দিন এবং Next ক্লিক করে এগিয়ে যান


    মার্ক চিহ্নটি ক্লিক করে আনমার্ক করে দিন। এবং Next ক্লিক করে এগিয়ে যান



    আপনার সেটআপ শুরু হবে অপেক্ষা করুন।
    ইনিস্টল করবার সময় কোন ফাইল বা ডকুমেন্ট চাইলে উপরের লিংক থেকে উক্ত ডকুমেন্ট নামিয়ে নিতে পারবেন।

    আপনার ইনস্টল কম্পিলিট হওয়ার পর নিচের মতো ল্যাঙ্গুয়েজ ট্যাব থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করুন

    নিচের মতো কন্ট্রোল প্যানেল শো করবে এখান থেকে যখন খুশি যেকোন সার্ভিস চালু ও বন্ধ করতে পারবেন।

    তবে মনে রাখবেন জুমলা বা ওয়ার্ড প্রেস ব্যবহার করতে চাইলে অবশ্যই MySQL ও Apache চালু রাখবেন।
    ব্রাউজার ও ইডিটর নিধারন

    XAMPP কন্ট্রোল প্যনেলের একদম উপরে ডানপাশের config এ ক্লিক করুন এখান থেকে ব্রাউজার ও নোটপ্যাড নির্ব াচন করে দিন
    Apache Start

    অনেকেই আছেন XAMPP ইনস্টল করবার পরে Apache Start ক্লিক করলে  তা চালু হয়না এটা সহজেই সমাধান করতে  এখানে ক্লিক করুন।

    আর যারা পেরেছেন তারা ইন্টারনেট ব্রাউজারে লিখুন http://localhost:8080 

    XAMPP এর হোম পেজ ভেসে উঠবে স্ক্রিনে

    এবার উপরের বার থেকে PHPinfo তে ক্লিক করুন নিচের মতো শো করলে বুঝবেন PHP আপনার কম্পিউটারে সঠিকভাবে ইনস্টল হয়েছে


    XAMPP এর হোম পেজ থেকে PhpMyAdmin এ ক্লিক করুন এখান থেকে সকল ডাটাবেজ তৈরি করতে পারবেন। 

    কোন বিষয়ে সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728