Header Ads

ad728
  • Breaking News

    PHP History - PHP and Mysql Bangla Tutorial



    পি এইচ পি এর ইতিহাস
    পি এইচ পি (PHP) একটি ওয়েব ভিত্তিক প্রোগ্রামিং ভাষা। এটি মূলত সার্ভার-সাইড স্ক্রিপ্টিং-এর জন্য ব্যবহার হয়। পি এইচ পি হচ্চে একটি স্ক্রিপটিং ভাষা যা মূলত চলমান ওয়েব  সাইট তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এটি কমান্ড লাইন ইন্টারফেস ক্ষমতাকে অন্তর্ভূক্ত করেছে এবং স্ট্যান্ড আলোন আ্যাপলিকেশনকে ব্যবহার করতে পারে।

    পি এইচ পি যে ভাবে এল-
    পি এইচ পি লাইসেন্সসর অধীনে একটি প্রি সফটওয়ার, যা পি এইচ পি ব্যবহারের সিমাবদ্ধতা থাকলেও জি এন ইউ জেনারেল পাবলিকেশন লাইসেন্স (জিপিএল) এর সহিত সামঞ্জস্যপূর্ন। পি এইচ পি একটি বহুল ব্যবহৃত সাধারন উদ্দেশ্য সাধনের স্ক্রিপ্টিং ভাষা যা ওয়েব ডেভলপমেন্ট এর জন্য বিশেষ উপযোগী এবং এইচ টি এম এল আকারে প্রকাম করা যায় এবং প্রায় সকল অপারেটিং সিস্টেম ও অবস্থান ভেদে বিনামূল্যে ব্যবহার করা যায়। 20 মিলিয়নেরও বেশী ওয়েব সাইট ও 1 মিলিয়ন ওযেব সার্ভারেপি পি এইচ পি ব্যবহৃত হচ্ছে।
    পি এইচ পির পুরো নাম ছিলো Personal Home Page . 1994 সালে গ্রীনল্যান্ডিক প্রোগ্রামার রাসমুস লার্ডর্ফ এর হাত ধরে কিছু সংখ্যক CGI binaries এর মাধ্যমে পি এইচ পির যাত্রা শুরু হয়। তিনি তার নিজস্ব সাইটের কিছু Perl কোডকে প্রতিস্থাপনের জন্য C ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত  পি এইচ পি নামক ল্যাঙ্গুয়েজ টি তৈরি করেন। শুরুতে এটি মুধু তার রিজিউমে ও সাইটের ট্রাফিক সংক্রান্ত তথ্য প্রদান করত। পরবর্তীতে তিনি এই CGI binaries গুলোকে FI (Form Interpreter) এর সাথে যুক্ত করে PHP/FI তৈরি করেন যা ডাটাবেজ এর সংঙ্গে সংযুক্ত হওয়ার মাধ্যমে সাধারন ডায়নামিক ওয়েব এপ্লিকিশন তৈরির পথ উন্মুক্ত করে দেন যা এক ত্রুটিমুক্ত ও অধিকতর কার্যকারী করার আরেকটি ধাপ হিসাবে বিবেচিত হয়ে থাকে। এটি পি এইচ পির ভার্সন-2 নামে পরিচিত যাতে আজকের পিএইচপির প্রায় সকল মৌলিক ফাংশানালিটি বিদ্যমান ছিল। এই ভার্সনে Perl এর মতো ভ্যারিয়েবল, ফর্ম হ্যান্ডেলিং ও HTML embed করার সুবিধা যোগ করা হয়।
    পি এইচপি ল্যাঙ্গুযেজটি বর্তমানে খুবই জনপ্রিয়, ওপেন সোর্স ভিত্তিক একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুযেজ যা মূলত ওয়েব এপ্লিকেশন ডেভলপ করার জন্য ব্যবহার করা হয়। ইয়াহু ফেসেবুকের মতো বড় বড় ওয়েব সাইট এবং এপ্লিকিশন গুলো পি এইচ পিতে লেখা । আজকের পিএইচ পি এত জনপ্রিয় হলেও তাকে পার করতে হয়েছে সুদীর্ঘ 12 টি বছর। পি এইচ পি রিলিজের সময় (জুন 8, 1995) প্রায় 50 হাজার ব্যবহারকারী পি এইচ পি ব্যবহার করা শুরু করেছে সে সময়ের ডোমেইন গুলোতে যা ছিল সে সময়ের ডোমেনেরমাত্র 1 বাগ। তবে পিএইচ পি জনপ্রিয়তার মেইন স্ট্রিমে আসে মূলত এর ভার্সন 3 রিলিজ পাওয়ার পর। আ্যান্ডি গুট ম্যানস এবং জিভ সুরস্কি নামে দুইজন ইউনিভার্সিটির ছাত্র তাদের একটি ইকমার্স বেজড প্রজেক্ট তৈরি করার জন্য পি এইচ পিকে বেছে নেয়।কিন্তু কাজ করার কিছু দিন পর তারা বুঝতে পারে যে তাদের প্রজেক্টটা সফল ভাবে শেষ করতে হলে আসলেই পি এইচ পিকেই কিছুটা পরিবর্তন করতে হবে। তারা দু জন এসময় রাসমুসকে মেইল করেন। রাসমুস সহজেই প্রস্তাবে রাজি হওয়ায় পি এইচ পিকে আবার নতুন করে লেখা হয়। এছাড়া পি এইচ পিতে প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগামিং এর সুচনা হয়েছিল ভার্সন 5 এ অবজেক্ট ওরিয়েন্টেড এর সাথে পরিচয়ের মধ্য দিয়ে। এই 3 ভার্সন থেকে 1998 সালের জুনে , প্রায় 9 মাস পাবলিক টেস্টিং এর পরে পি এইচ পি 3 অনলাইনে সবার জন্য উন্মুক্ত করা হয়। এ সময় তারা পি এইচ পি এর নাম পাল্টে Recursive Acronym এ PHP: Hypertext Preprocessor হিসাবে নামকরন করেন যা আজও প্রচলিত।

    পি এইচ পি 3 বাজারে আসার অল্পকার পরেই জিভ এবং এন্ডি পি এইচ পি এর কোর পরিবর্তন করে প্রোগ্রাম লেখ শুরু করেন। কেননা এটি তখনো থাডপার্টি ডেটাবেজ ও এপি আই এর মতো জটিল বিষয় গুলো নিয়ে পুরোপুরি কাজকরতে সক্ষম ছিলনা। তারা তা করতে Zend engineেএর জন্ম দেন। আর তারই সফলতাই 1999 সালের মাঝামাঝি সময়ে পি এইচ পি এর বেটা ভার্সন 4 রিলিজ হয়। 2000 সালের মে মাসে এর চুড়ান্ত ভার্সন বের হয়। আগের ভার্সনের তুলনায একে অনেক বেশি উন্নতমানের ও কর্মোপযোগী করতে এটিকে আরো অধিক সংখ্যক ওযেব সার্ভারের উপযোগী করা হয়। একই সাথে এটিকে আরো নিরাপদ ভাবে ইউজার ইনপুট নিয়ে কাজ করতে সক্ষম করে তোলা হয়। পাশাপাশি নতুন সুবিধা হিসাবে এটিতে HTTP সেশন ,output buffering এর মতো ফিচার যোগ হয়। একই সাথে কিছু নতুন ল্যাঙ্গুয়েজ কনন্ট্রাক্ট ও ভার্সনে যোগ করা হয়।আরো উন্নত ফিচার নিযে Zend Engine 2.0 এর উপর ভিত্তি করে 2004 সালের জুলাই মাসে নতুন পি এইচ পি – 5 রিলিজ হয়। এই  ভার্সনে যে ডজন খানেক নতুন ফিচার যুক্ত হয় তার মধ্যে (Object Model) বা অবজেক্ট ওরিন্টেড প্রোগ্রামিং এবং এস.পিিএল বা স্টান্ডার্ড পিএইচ পি লাইবেরী অন্যতম।

    ভারো লাগলে কমেন্ট করবেন। পি এইচ শেখার জন্য আমাদের সাইটে জয়েন করতে ভুলবেন না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728