Header Ads

ad728
  • Breaking News

    PHP-Bangla tutorial- PHP and Mysql Tutorial


    পিএইচপি
    পিএইচপি হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যংঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যংঙ্গুয়েজ ? তাহলে স্ক্রিপ্টিং ল্যংঙ্গুয়েজ  এবং প্রোগ্রামিং ল্যংঙ্গুয়েজ এর মধ্যে পার্থক্য কি ? স্ক্রিপ্টিং ল্যংঙ্গুয়েজ শুধু কোন ইভেন্টস ঘটলেই রেসপনস করে । বা কোন কিছু করে। অন্যদিকে প্রোগ্রামিং ল্যংঙ্গুয়েজ কোন ইভেন্টস না ঘটলেও রেসপনস করতে পারে।


    জাভাস্ক্রিপ্ট হচ্ছে আর একটা সুপরিচিত স্ক্রিপ্টিং ল্যংঙ্গুয়েজ  , কিন্তু জাভাস্ক্রিপ্ট এর মতো ক্লায়েন্ট সাইডে রান না হয়ে পিএইচপি রান হয় সার্ভার সাইডে। পিএইচপি ব্রাউজারে রান না করে সার্ভারে রান করে। যেহেতু পিএইচপি সার্ভারে রান করে তাই এটা নিজে নিজেই রান করতে পারেনা, তাই এটাকে রান করাতে হলে আমাদের দরকার হয় একটা ওযেব সার্ভার। কিন্তু এটা যেভাবে আছে সেভাবেই রান করবে মানে এটা রান করাতে কোন কম্পাইলারের প্রয়োজন হয়না্। যেমন প্রয়োজন হয় সি প্রোগ্রাম রান করাতে। তাই একটা পি এইচ পি স্ক্রিপ্ট লিখে ওয়েব সার্ভারে রাখলেই আমাদের কাজ শেষ,  আর তাহলেই পিএইচপি রান করবে। পিএইচপি ডিজাইন করা হয়েছে এইচটিএমএল এর সাথে ব্যাবহার করবার উপযোগি করে। পিএইচপি এইচটি এম এল এর ভিতরে এমবেডেড হতে পারে। আবার এটাকে এইচটিএমএল এর সাথে ব্যবহার করা যেতে পারে এবং শেষে পিএইচপি ব্রাউজারে এইচটিএমএল রিটার্ন করে। পিএইচপি কোড হচ্ছে আমাদের ইনপুট এবং ওয়েব পেজ হচ্ছে তার আউটপুট। আমরা যেসকল ফাইল তৈরি করব তার শেষে .PHP দিয়ে সার্ভারকে বোঝাবো যে আমরা পিএইচপি নিয়ে কাজ করছি। আমরা যারা ওয়েব নিয়ে কাজ করি তারা .htm ও .html এর সাথে সবাই পরিচিত যা কিনা এইচটি এম এল ফাইলের শেষে (ফাইলের এক্সটেনশন) হিসাবে লেখা হয়। পিএইচপির ক্ষেত্রে ঠিক একই ব্যাপার। কিন্তু পিএইচপি আমাদের দেবে আরো বেশি ফ্লেক্সিবিলিটি, এইচটি এমএল পেজ হলো স্টাটিক স্বভাবতই স্টাটিক মানে ভিজিটর সবসময় একই পেজ দেখে কিন্তু পিএইচপি দিয়ে আমরা ডাইনামাইক পেইজ তৈরি করতে পারবো। মানে পেজের কন্টেন্ট বদলানো যাবে কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে, যেমন ইউজারের সাথে ইন্টারেক্ট করে অথবা ডাটাবেজে রক্ষিত ডাটার উপর ভিত্তি করে। পিএইচপি এর সিন্টেক্স সমূহ সি, জাভা এবং পার্লের সাথে অনেক মিল আছে। আপনি যদি এই তিনটার যেকোন একটা জানেন তাহলে অনেক মিল খুজে পাবেন। যদি না জানেন তবেও কোন সমস্যা নাই পিএইচপি জানার জন্য কোন ল্যঙ্গুয়েজ জানার দরকার নাই।



    পিএইচপি 5 এর ফিচার সমূহঃ-

    1। পিএইচপি 5 এ লিমিটেড টাইপ হিন্টিং সমর্থন করে।

    2।ওবজেক্ট ওরিন্টেড কনসেপ্ট পুরোপুরি সমর্থন করে।

    3। এক্সপিসিট কনস্ট্রাক্টর ও ডেস্ট্রক্টর , অবজেক্ট ক্লোনিং করা , ক্লাস অ্যাবস্ট্রাকশন, ভ্যারিয়েবেল এর স্কোপ বা পরিধি/ব্যাপ্তি, ইন্টারফেস ইত্যাদি যুক্ত হয়। এছাড়া পিএইচপি 5 এ অবজেক্ট ম্যানেজমেন্ট অনেক উন্নত করা হয়েছে।

    4।Try/Catch Exeption Handling: এরর অথবা ভুল হলে কিভাবে তা মোকাবেলা করবে প্রসিডিউরমূলক প্রোগ্রামে প্রোগ্রামারের নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল থেকে যাবার সম্ভাবনা থাকে।  সি++, সি# ও জাভা এর মতো উন্নত প্রোগ্রামিং ভাষায় এগুলো এই ট্রাই-ক্যাচ এর জালে ফেলে ব্যাতিক্রম/অন্যথা সুন্দর ভাবে ম্যানেজ করা যায়।

    5।এক্সএমএল ও ওয়েব সার্ভিসের উন্নত সংস্করন : LIBXML2, simpleXML(parsing and manipulating XML) SOAP and Web Services.

    6।SQLite এর নেটিভ সাপর্ট যা খুবই শক্তিশালী ডাটাবেজ সার্ভার( এতে ফাইল বেজড ডাটাবেজ সংরক্ষন সুবিধা আছে)।

    7। উন্নত ওবজেক্ট ওরিন্টেড নিয়ন্ত্রন সুবিধার কারনেই শক্তিশালী পিএইচপি ফ্রেমওয়ার্কগুলো তৈরি সম্ভব হয়েছে। যেমন- কেক-পিএইচপি এবং জেন্ড ফ্রেমওয়ার্ক।


    পিএইচপি 6 এর ফিচার সমূহঃ-

    1। ইউনিকোড এটিতে নেটিভ সাপোর্ট পাচ্ছে।

    2। নিরাপত্তার দিকে জোর দেয়া হয়েছে।

    3। ভাষা ভিত্তিক অনেক ফিচার ও কনস্ট্রাক যুক্ত হয়েছে। foreach()কনস্ট্রাক এখন বহুমাত্রিক আ্যারের জন্য ও কাজ করছে। 64 বিট ইন্টিজার যুক্ত করা হয়েছে। লেবেলযুক্ত beeak, goto

    4।বর্তমানে ইউনিকোডের বড় পরিবর্তন হওয়ায় সারাবিশ্বের প্রায় সকল ভাষাই হান্ডেল করতে পারে।


    যারা পিএইচপি ব্যবহার করছে-

    1। ফেসবুকে পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে। 800 টি ক্লাস্টারকৃত সার্ভারে এর মাইএসকিউএল ডাটাবেজ চলছে। প্রতিটি সার্ভারের কনফিগারেশন হচ্ছে 64 গিগাবাইট জার্ম। ফেসবুক এপ্লিকেশন এর প্রধান অনুসঙ্গ হচ্ছে পিএইচপি।

    2। ইয়াহু ফিনানস, ফ্লিকার পিএইচপিতে চলে।

    3। mediawiki, wikipedia পিএইচপিতে চলে।

    4।Elance.com নামক উচুমানের ফ্রিল্যান্সিং সাইট পিএইচপিতে চলে।

    5। ওয়ার্ডপ্রেস নামক ব্লগিং সাইট ও চলে পিএইচপি দিয়ে। এর সিএমএস এর কাজ ও চলে ভালভাবে।

    6। সবচেয়ে নামকরা দুটি সিএমএস জুমলা এবং ড্রুপাল পিএইচপি দিয়ে তৈরি।

    7।
    গুগোল এ্যপ ইঞ্জিনেও ভবিষ্যতে পিএইচপি অন্তর্ভুক্ত হবার প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে এত পাইথনের একটি বিশেষ সংস্করন ব্যবহৃত হচ্ছে।


    পরবর্তী টিউটোরিয়াল পেতে টি টিউন এর সংঙ্গেই থাকুন।
    <

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728