How to make 30,000/= per every month ?? “Hot Post”
পুরোটা পড়ুন
আপনি কি প্রতিমাসে 30,000/= টাকা ইনকাম করতে চান
??? যদি আপনার উত্তর হয় হ্যা তবে নিচের পোস্টটি অনুসরন করুন।

বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটি পোস্ট নিয়ে এসেছি
, যা অনুসরন করলে আপনাকে প্রতিমাসে ইন্টারনেট
সর্বনিম্ন 30,000/= টাকা ইনকামে এনে দেবে। যারা মনে করছেন পোস্টটি ফালতু অথবা
ভুয়া তারা দয়াকরে আর পরবেন না। কারন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। টি টিউন কখোনই কোন ফালতু পোস্ট প্রকাশ করেনা।
আর যাদের আগ্রহ আছে তাদের জন্যই শুরু করলাম।
আমরা
সবাই একটা কথা খুব ভালভাবেই জানি ইন্টারনেট থেকে কামাই করা কোন সহজ ব্যাপার না।কিন্তু
ইন্টারনেটে প্রবেশ অবধি এমন কোন মেথড আমি পাইনি যেখান থেকে হাজার হাজার টাকা কামাই
না করা যায়।
প্রথমেই
আপনার পকেট এর ব্যাপারে ভাবুন ।কারন আপনার পকেটের টাকার উপর ইন্টারনেটের কামাই এর একটা
সামঞ্জস্য রয়েছে !! কি বুঝলেন না। বুঝতে হলে নিচে পড়ুন।
যাদের টাকা কম তার এই অংশটুকু পড়ুন
প্রথমেই
আসি পি টি সি প্রসংঙ্গে- আমার জানা মতে ইন্টারনেটে কিছু পি টি সি সাইট আছে
যারা খুব ভালো টাকা দিয়ে থাকে। আপনি কিছু জানুন আর না জানুন তাদের সাইটে কাজ করলে হাজার
হাজার টাকা কামাই হবেই। যারা ইন্টারনেটে নতুন এটা তাদের জন্য বেশ সহায়ক। ঘা না খেলে
সিস্টেম বুঝবেন না। ইন্টারনেট থেকে সার্চ করে কিছু পিটিসি সাইট খুজে বের করুন। দেখবেন
তাদের সাইটে হরেক রকম সুযোগ সুবিধার ছড়াছড়ি। যাদের টাকা কম তারা সার্চ করে প্রথম সাইটেই সাইন আপ করে নিবন্ধন করে ফেলুন। দেরি করলে আপনিই
পিছিয়ে পরবেন। আর একটি কথা টাকা কামাই করতে অবশ্যই একটি ক্যালকুলেটর লাগবে। কারন প্রথমেই
আসে হিসাব নিকাশ। হিসাব না করে চললে পরে পস্তাতে পারেন। কি রেডিতো ? পিপিসি প্রতিটি বিজ্ঞাপনে ক্লিক করলে 0.05 অথবা
0.02 করে দেবে, মন খারাপ করলে চলবেনা নিজেকে স্ট্রং করুন ,কারন নিশ্চিত আপনি মাস শেষে 30,000/= টাকা পাবেন। প্রথম দিনের এড গুলো সব ক্লিক
করে ফেলুন। তারপর একবার হিসাব করুন কত কামালেন। একটি খাতায় নোট করে রাখতে পারেন। এবার
আপনার ফেসবুকের মিনিমাম 1000 বন্ধুদের আপনার
রেফারেল দিয়ে আমন্ত্রন জানান। ভাই টাকার প্রসংঙ্গ যাকে যেভাবে পারেন বুঝান যে এই পি
টি সির মতো আর ভালো কোন ইনকাম মেথড নাই। যদি পুরুষ মানুষ হন তবে 1000 জনের মধ্যে
70 জন বন্ধু নিশ্চয় আপনার কথায় রাজি হবে ।
তাদের নিজেই ম্যানেজ করে ফেলুন না পারলে আমাদের এই পোস্টটি বুঝানোর জন্য ব্যবহার করতে
পারেন। এবার এই 70 জন বন্ধু থেকে 50 জন আপনার রেফারেল ধরে সাইন আপ করবে। আর 20 জন সরাসরি
রেজিঃ করবে। এই 20 জনের সাথে আর জীবনে কথা বলবেন না। কারন তারা আপনার পরম শত্রু । রাগ
বেশি হলে তাদের ফেসবুক থেকে ব্লক ও মারতে পারেন।ভাই মনে রাখবেন প্রতিটি পদক্ষেপ অত্যান্ত
গুরুত্ব পূর্ন ।এবার যারা আপনার রেফারেল ধরে রেজিঃ করল তাদের ইনকামের উপর থেকে 5% থেকে
সাইট ভেদে 15 এমনকি 20% কমিশন পাবেন। এবার সাইট থেকে তারা কত পার্সেন্ট কমিশন দেয় জেনে
নিয়ে আপনি প্রথমদিন যত কামাই করলেন তার সঙ্গে 50 গুন দিন (50 মানে আপনার 50 বন্ধুর
কামাই) এবার উত্তর থেকে আপনার কমিশন নির্ধারন করুন। তারপর আপনার প্রাপ্ত কমিশন + আপনার
কামাই কৃত উপার্জন যোগ দিলে আপনার প্রথম দিনের ইনকামের হার পেয়ে যাবেন। [ বিঃদ্রঃ ফেসবুকে
মেয়েদের নাম দিয়ে আইডি খুলে এবং একটু মেসেজে ভাইয়া ভাইয়া করলে আপনি বেশি ফল পেতে পারেন]
এবার ইন্টারনেটে সাচ করে আর একটা পিপিসি সাইট
খুজে বের করুন এবং একই সিস্টেম বারে বারে কাজে লাগান। আর একটা কথা ইন্টারনেটে পিপিসি
সাইটের অভাব নাই। আর 30,000/= কোন ব্যাপার হইল। মাথাই নষ্ট মামা।
যাদের টাকা কম তারা দয়া করে নিচের অংশটুকু
বাদ দিয়ে পড়েন না হলে সব গুলিয়ে যেতে পারে।
যাদের
পকেটে একটু বেশি টাকা আছে তারা নিজেরাই পিপিসি সাইট তৈরি করে ফেলতে পারেন। অন্য কম্পানি
আপনার সাইটে বিজ্ঞাপন দিবে আপনি তাদের সাইটে ভিজিটর, কমেন্ট , লাইক পাঠাবেন তারা আপনাকে
টাকা দিবে। আপনার কষ্ট কম। আর আপনার সাইটে ফ্রি কাজ করার জন্য লোকের অভাব ও হবেনা কোনদিন!!!
কি বুঝলেন না একটা গোপন কথা বলি পিটিসি সাইটে যারা কাজ করে তাদের টাকা না দিলেও কোন
সমস্যা নাই।
ইউরেকা মোমেন্ট
সাবধান
!!! দয়া করে মাগনা খেতে যাবেন না। কষ্ট না করলে কোনদিন টাকার মুখ চোখেই দেখবেন না।
ভালো ফ্রড সাইটের হাতে পরলে ইনকাম ঠিক ই হবে কিন্তু আপনার না, ঐ সকল ফ্রড কোম্পানিদের।
মানসম্পন্ন
ব্লগ, বা ওয়েবসাইট তৈরি করা শিখুন। বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ , ডিজাইন করা, এইচ
টি এম এল, এস ই্ ও শিখুন। মামা হাতের কাজ জানা থাকলে আর যাই হোক ভাতের অভাব হয়না। ক্যালকুলেটারে
হিসাব কষতে কষতে চুল দাড়ি পেকে যাবে। সতর্ক হোন। আর একটি কথা কাজ শিখতে টাকা লাগেনা।
যেটুকু সময় ফেসবুক অথবা ক্লাস অফ ক্লানের মতো সাইটে ব্যায় করেন তার অর্ধেক সময় ব্যায়
করলে ইন্টরনেটে নিজেই শিখত পারবেন আপনার পছন্দের কাজ। ইন্টারনেট একটি বিশাল জ্ঞানের
পাঠশালা কোন জ্ঞান নিবেন সেটা আপনার ব্যাপার।
মাথাই নষ্ট মামা !! কি মামা মাস শেষে 30,000/= পেলেন কিনা
কমেন্টে জানাবেন। টি টিউন কখোনা ভুয়া কিছু
শেখায় না।
No comments