Basic of search engine -Search engine optimization bangla tutorial
সার্চ
ইঞ্জিনের প্রাথমিক ধারনাঃ
আপনি
যখন কোন তথ্য (information) জানার চেষ্টা করেন তখন আপনি কাউকে জিজ্ঞাসা করেন। এমন অনেক
কিছু আচে যেটি হয়ত আমাদের আশে পাশের কেউ জানেনা। তখন জানার উপায় কি? আমরা যখন কোন তথ্য
জানিনা এবং অন্য কারো থেকে এর কোন সমাধান না পাই তখন প্রায় সই আমরা সার্চ ইঞ্জিনে খোজার
চেষ্টা করি। যেমন আমরা গুগোল (Google) বা ইয়াহু (Yahoo) প্রভৃতি সার্চ ইঞ্জিন ব্যবহার
করি। আপনি একটি শব্দ বা (Word) সার্চ বক্সে লিকে সার্চ বাটনে ক্লিক করেন। কয়েক সেকেন্ডের
মধ্যে কতগুলো রেফারেন্স সহ পেইজ দেখায়। এরপর ঐ লিংক এ ক্লিক করলে সার্চ ইঞ্জিন আপনাকে
কোন নির্দিষ্ট পেইজে নিয়ে যায়।
সার্চ ইঞ্জিনকে ডিজাইন করা
হয়েছে ইনফরমেশন সার্চ করার জন্য। সার্চ করার পর আমরা যে ইনফরমেশন পাই সেটি সাধারনত
ওয়েব পেইজ , ইমেজ, তথ্য. এবং অন্য যে কোন ফাইল।
সারচ ইঞ্জিন হচ্ছে একটি সফটওয়ার
প্রোগ্রাম (Software program) অথবা (Tools) যেটি সার্চ টিমের উপর ভিত্তি করে বিভিন্ন
ওয়েব সাইট খুঁজে বের করে দেয়।
নিম্নে আমি গুগোল সার্চ ইঞ্জিনে
লিখছি (Free PHP Full Tutorial in Bangla ) কারন আমি জানিনা বাংলাদেশে ফ্রি পি এইচ
পি শেখার কোন সাইট আছে কি না।

সার্চ
ইঞ্জিন ইন্ডেক্স- (Search
index)
সার্চ ইঞ্জিন index
collects, pharse and data store করে দ্রুত এবং সঠিক(acctual) ইনফরমেশন retrival করার
জন্য। ইন্ডেক্সিং করার উদ্দেশ্য হল speed এবং performance কে অপটিমাইজ করা। এর ফলে
ইউজার যেটি জানতে চায় সে ধরনের তথ্য দেখায়। অনেক সময় দেখা যায় আপনি যেটি চাচ্ছেন ঠিক
সঠিক ভাবে ঐটি পাচ্ছেন না। এটি না পাওয়ার অন্যতম একটি কারন হচ্ছে সঠিক ইন্ডেক্সিং।
নিম্নের চিত্র দেখা যাচ্ছে আমি জানতে চাচ্ছি Hotel porjaton সেখানে হয়তো এর ওয়েব সাইট
অথবা তথ্য দেখাবে, কিন্তু সেটা ঐভাবে নেই।

সার্চ
কোয়ারি (Search quary)
একজন ইউজার তার প্রয়োজনে
যে তথ্য সার্চ বক্সে লিখে সার্চ করে সেটিং সার্চ কোয়ারি। এখন আপনি যদি (Online
money earning) তাহলে সার্চ বক্সে আপনি লিখলেন Online money earning আর এটিই হচ্ছে
সার্চ কোয়ারি।
কোয়রি
ইন্টারফেস (quary
interface)
কোয়ারি ইন্টারফেস বলতে সার্চ
ইঞ্জিন বললে প্রথমে মানুষের মনে যে বিষয়টি আসে। কোয়ারি ইন্টারফেস হচ্ছে একটি পেইজ যেটি
ইউজার দেখে যখন তারা এটিকে সার্চ ইঞ্জিনের সাথে navigate করে।
সার্চ
ইঞ্জিন মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ন ?
সার্চ ইঞ্জিন কোন একটি ওয়েব
সাইটের ভিজিটরের উৎস। বেশিরভাগ ওয়েবসাইটের , প্রায় 80% ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে আসে
( এটি সব সময়ই বাড়ছে)
বিভিন্ন কারনে সার্চ ইঞ্জিন
অত্যান্ত গুরুত্বপূর্নঃ
ক) বেশির ভাগ ভিজিটর সার্চ
ইঞ্জিন থেকে আসে। প্রতি মাসে বিলিয়ন বার সার্চ হয়।
খ) এক জরিপে দেখা গেছে
united states প্রতি মাসে 20 বিলিয়ন সার্চ হয় (comscore,2018)
গ) বেশিরভাগ ইউজার জানেনা
তাদের কোথায় যেতে হবে।এমনকি তারা অনেক ওয়েব সাইটের ইউ আর এল মনে রাখতে পারেনা। সেজন্য
তারা সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করে।
ঘ) সার্চ হলো
inexpensive একটি পদ্ধতি, যার মাধ্যমে খুব
কম খরচে মানুষের কাছে পৌছানো সম্ভব।
মনে করুন আপনি ডেলের একটি
কম্পিউটার ক্রয় করতে চান, কিন্তু আপনি জানেন না। কোথায় পাওয়া যায় , কিংবা মূল্য কত?
এবং কনফিগারেশন কি? এখন আমি একটি সার্চ ইঞ্জিনে সার্চ দিলে নিম্নের চিত্রের মতো একটি
চিত্র চলে আসবে।

ডেল কম্পিউটার সার্চ করা
হচ্ছে িএখান থেকে কোন একটি লিংঙ্ক এ ক্লিক করে আমি ডেল কম্পিউটার সম্পর্কে জানতে পারব।
এতে করে ডেল কম্পানির বিক্রি বাড়লো, আর আমার কম্পিউটার ক্রয় করা হলো।
প্রয়োজনীয়
টুলস
আপনার ওযেবসাইটকে অপটিমাইজ
করতে এবং ভাল র্যাংক এ নিয়ে যেতে আপনার কিছু টুলস প্রয়োজন।
যেমন:
1.
ইন্টারনেট
সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
2.
ইন্টারনেট
সংযুক্ত একটি কম্পিউটার।
3.
একটি
ওয়েবসাইট অথবা ব্লগ।
4.
এইচ
টি এম এল সম্পর্কে জ্ঞান
এইচ টি এম এল প্রোগ্রামিং
সার্চ ইঞ্জিন অপিমাইজেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ন। তাই আপনি এই সাইট থেকে এইচ টি
এম এল শিখতে পারবেন।
বিভিন্ন
ধরনের সার্চ ইঞ্জিন
প্রাইমারি
সার্চ ইঞ্জিনঃ-
সার্চ ইঞ্জিন এর কথা মনে করলে সাধারনত যেসকল
সার্চ ইঞ্জিন এর কথা মনে পরে যেমন, ইয়াহু গুগোল, এম এস এন এগুলো হল মেজর বা প্রাইমারি
সার্চ ইঞ্জিন।প্রইমারি সার্চ ইঞ্জিন সাধারনত ওয়েব সাইটের বেশিরভাগ ট্রাফিক তৈরি করে।
সেকেন্ডারী
সার্চ ইঞ্জিনঃ-
সেকান্ডারী সার্চ ইঞ্জিন
সাধারনত ছোট খাট টার্গেট এবং নির্দিষ্ট কিছু অডিয়েন্সদের জন্য। এটি খুব বেশি ট্রাফিক
জেনারেট করেনা। এটি লোকালি খুব ব্যবহার করা হয়। কয়েকটি সেকেন্ডারী সার্চ ইঞ্জিন যেমনঃ-
lycos, looksmart, miva,
ask.com এবং espotting এগুলো সাধারনত Valuable traffic generate করে। অনেকেই এ জন্য
Secondary Search Engine এর উপর বিশ্বাস রাখে।
টার্গেটেড
সার্চ ইঞ্জিনঃ-
এ ধরনের search engine খুবই
specific বা নির্দিষ্ট সবার জন্য। এটি খুবই সাধারন টপিক নিয়ে কাজ করে যেমনঃ- medicine,
science, travel, sports ইত্যাদি।
ওয়েব
মর্কেটিং টুলসঃ
1.
ওয়েব
সাইট একটি শক্তিশালী য়োগাযোগের টুল হিসাবে কাজ করে। যদি আমরা এটিকে ট্রডিশনাল প্রিন্ট
এবং ব্রডকাস্টিং মিডিয়ার সাথে তুলনা করি।
2.
প্রডাক্ট
প্রমোশন , বিক্রি, এবং সার্ভিস কাস্টমারকে ইনফরমেশন করার জন্য।
3.
সাইট
তখনই বেনিফিশিয়াল হবে যদি আপনার ইউজাররা এটি খুজে পায়।
4.
প্রায়
50% ব্রাইজার সার্চ ইঞ্জিন ব্যবহার করে আর বাকি 50% সরাসরি ইউ আর এর ব্যবহার করে।
যতদিন যাবে এস ই ও এর ডিমান্ড
তত বাড়তেই থাকবে। কারন মানুষ এখন সব কিছুই ঘরে বসে পেতে চায়। আর মানুষের এসব প্রয়োজনীয়
সার্ভিস দেওয়ার জন্য আপনার একটি ওয়েব সাইট প্রয়োজন।এখন আপনার ওয়েবসাইটকে সবার কাছে
পৌছানোর জন্য SEO করতে হবে। একটি সফল অনলাইন বিজনেসের অবশ্যই ওয়েবটুলস এবং ব্লগিং করানো
উচিৎ। কারন ইন্টারনেট এর ব্যবহার এখন যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে কোন কিছু খুজে
পাওয়া কঠিন হয়ে পড়েছে। আর সে জন্যই ওয়েব সাইটকে SEO করতে হবে যাতে অন্যরা খুব সহজেই
খুজে পায়।
মানুষ
সার্চ করে কেন ?
মানুষের ব্যাস্ততার সাথে
সাথে মানুষ এখন কম জিনিস স্মরন রাখতে পারে। এমনকি মানুস এখন চায় সব কিছু যেন দ্রুত
সম্ভব জানা যায়। এটি একমাত্র সম্ভব সার্চ করে। ্েমেন কি নেই যা সার্চ করে পাওয়া যায়না।
মানুষের ব্যাবহারের সব কিছুই এখন ইন্টারনেটে পাওয়া যায়। মানুষ সার্চ করে অজানা জিনিস
জানার জন্য। আর এই সার্চ ইঞ্জিন সব সময় থাকবে কিন্তু মানুসের জানার শেষ থাকবেনা। আর
এই সুযোককে কাজে লাগিয়ে আপনি বেনিফিটেড হতে পারেন।
সার্চ
ইঞ্জিন যেভাবে কাজ করে
এটি সহজে বুঝার উপায় হলো
ধরুন একটি বইযের প্রথমে যে ইন্ডেক্স থাকে সেই ইন্ডেক্স থেকে পেইজ নাম্বার দেখে আপনি
যেটা চাচ্ছেন সেখানে চলে যেতে পারেন। আর সেই ইন্ডেক্স যদি ইলেকট্রনিক্স ইন্ডেক্স হয়
একটি ক্লিক এর মাধ্যমে সহজে খুঁজে পাবেন। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি টেকনোলজি যেটি
কোন ধরনের নির্দিষ্ট তথ্য এই বিশাল ওয়াল্ড ওয়াইড ওয়েব থেকে বের করে এনে দেয়। আপনি যে
ওয়ার্ডটি সার্চ বক্সে লিকছেন সার্চ ইঞ্জিন সেটিকে কম্পেয়ার করে সার্চ ইঞ্জিন ডাটাবেজ
এর সাথে। এজন্য সাচ ইঞ্জিন বিভিন্ন প্রোগ্রাম এবং এ্যারগোরিদাম ব্যবহার করে থাকে।
No comments